1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

​লালমনিরহাট সীমান্তে বিজিবির বাড়িতি সতর্কতা

  • প্রকাশিত : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭২ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
​ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী উত্তেজনায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে লালমনিরহাট সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। একই সঙ্গে সীমান্তজুড়ে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
​শনিবার (৯ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ১৫ বিজিবি।বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি নজরদারি শুরু করা হয়েছে। এছাড়া আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, ‘সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানব পাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতেও আমরা সতর্ক অবস্থানে আছি। আমাদের টহল জোরদার করা হয়েছে।তিনি আরও বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে ১৫ বিজিবির আওতাধীন সীমান্তগুলোতে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে থাকে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে এসব সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ যাতে না ঘটে, সে জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান জানানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি