1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯০ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুর ১২টায় নন্দীগ্রাম এলএসডি চত্বরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষকদের কল্যাণে অনেক উদ্যোগ গ্রহণ করেছে এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, কৃষকদের ভালো রাখতে আমাদের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সহসভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, নন্দীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুলতান মাহমুদ, পৌর কৃষকদলের সভাপতি সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আলমগীর, খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার, উপখাদ্য পরিদর্শক মনিরুজ্জামান, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা আল-তৌফিক, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবী ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।

এবার নন্দীগ্রাম উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ১৮৪২ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৩০৭১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি