1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

লালমনিরহাটকে স্মার্ট শহর গড়ার লক্ষ্যে অত্যাধুনিক স্ট্রিট লাইটের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৩ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকারের উন্নয়ন প্রতিশ্রুতির অংশ হিসেবে লালমনিরহাটকে একটি স্মার্ট শহরে রূপান্তর করতে টেকসই উন্নয়ন ও আধুনিক নগরী গড়ার লক্ষে জেলা শহরে অত্যাধুনিক স্ট্রিট লাইটের ব্যবস্থা হয়েছে । রাজশাহীর আদলে পর্যায়ক্রমে লালমনিরহাট জেলা শহরকে নান্দনিক শহরে রুপান্তরিত করা হবে। এই স্ট্রিটলাইটের আলোকসজ্জার শহরবাসীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রাতের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে।সোমবার সন্ধ্যায় রেল স্টেশন চত্বরে এই আলোকসজ্জার শুভ উদ্বোধন কালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।রাজশাহী শহরের আদলে লালমনিরহাটকে দৃষ্টিনন্দন ও নিরাপদ করতে প্রাথমিক পর্যায়ে রেল স্টেশন থেকে সার্কিট হাউজ পর্যন্ত সড়কে ৫৪টি পোলে এই বিশেষ বাতি স্থাপন করা হয়েছে। ত্রাণমন্ত্রীর বিশেষ উদ্যোগে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে রেল স্টেশন থেকে সার্কিট হাউজ পর্যন্ত বিশেষ লাইট বসানোর কাজ শেষ হয়েছে। এই প্রকল্পটি পর্যায়ক্রমে পুরো শহরে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান, এবং পৌর প্রশাসক রাজিব আহসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।এর আগে বিভিন্ন জনসভায় ত্রাণমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, লালমনিরহাটকে একটি আধুনিক ও স্মার্ট শহরে রূপান্তর করা হবে। তারই অংশ হিসেবে এই লাইটিং প্রকল্প।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি