1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

প্রেসক্লাব বকশীগঞ্জ গঠন : সভাপতি রনি, সম্পাদক মারুফ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৯ বার পাঠ করা হয়েছে

মো:নিয়াজ মোরশেদ,জামালপুর (বকশিগঞ্জ) প্রতিনিধি
‘সত্যের পথে, জনগণের পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে ‘প্রেসক্লাব বকশীগঞ্জ’ এর ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ভোরের কাগজ পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি সভাপতি এবং বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি মারুফ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (১২ মে) দুপুরে এক হোটেলে সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আগামী দুই বছরের জন্য এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (দৈনিক ভোরের বানী), কোষাধ্যক্ষ সুমন মিয়া (দৈনিক এই বাংলা), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ (দৈনিক ঘোষণা), দপ্তর সম্পাদক আবু তাহের (দৈনিক ডেসটিনি) এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত (বাংলা ৫২ ডটকম)।এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. আহমেদ সায়েম (আলোকিত দৈনিক), মনির হোসেন (দৈনিক চৌকস), মোহাম্মদ আরমান (দৈনিক সকালের বার্তা), ছানোয়ার হোসেন (রূপসী বাংলা), নিয়াজ মুর্শেদ (দৈনিক আলোকিত) ও মোনাহার মিয়া (একুশে নিউজ)।সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন খোরশেদ আলম (দৈনিক আজকের খবর), মাহবুবুর রহমান (ই-সময়), শরিফুল ইসলাম সুমন (দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর), শিহাব আরমান (দৈনিক দেশ বুলেটিন) এবং আলম মিয়া (বাংলাদেশ সময়)।নবগঠিত কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
১২/৫/২৬

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি