1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

ডিজিটাল ভূমি সেবা জনগণের দোরগোড়ায়,গাইবান্ধায় ৩ দিনের মেলার ডাক

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৩ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি 
গাইবান্ধায় ৩ দিন ব্যাপী ভুমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে   সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।ভূমি সেবা মেলায় এবারের প্রতিপাদ্য ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভুমি সমৃদ্ধ ভবিষ্যৎ’।রোববার (১৭ই মে) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে এবং ভুমি মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক।(রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন, সহকারী কমিশনার(ভূমি)মো. জাহাঙ্গীর আলম বাবু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে কেন্দ্রীয়ভাবে মেলার  ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও মেলা একযোগে শুরু হবে যা চলবে ২১ মে পর্যন্ত। এরই অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। সেই দিন ৩৬ জন ভূমিহীন কে ভুমি বন্দোবস্ত করে দেওয়া হবে। ভূমি সেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সেবা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।সেবা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান ও নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে বলে জানান। এছাড়াও সেবা প্রত্যাশী কোনো স্থান থেকে land.gov.bd পোর্টালে লগইন করেও ডিজিটাল এই ভূমিসেবাগুলো গ্রহণ করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি