1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে ভূমি সেবা মেলার উদ্বোধন, ডিজিটাল সেবায় গুরুত্ব প্রতিমন্ত্রীর

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৯ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ভূমি দখলকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ একজন ব্যক্তি অবৈধভাবে জমি দখল করে লাভবান হলেও এর ক্ষতি ভোগ করতে হয় পুরো জনগণকে।

মঙ্গলবার সকালে পঞ্চগড় কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার যেকোনো অবৈধ দখল পুনরুদ্ধারে বদ্ধপরিকর। “দলিল যার, জমি তার”— এই নীতিকে সামনে রেখেই বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভূমি সেবার সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে যাতে তারা ছোটবেলা থেকেই ভূমি ব্যবস্থাপনা ও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠতে পারে। ভবিষ্যতে তারাই সচেতন সমাজ গঠনে নেতৃত্ব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

উদ্বোধনের পর প্রতিমন্ত্রী মেলায় অংশ নেওয়া ৯টি স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের দ্রুত ও সহজ উপায়ে ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন মোসা. শুকরিয়া পারভিন, সিফাত ই রাব্বান, ডা. মিজানুর রহমান, মির্জা নাজমুল ইসলাম কাজল ও অধ্যাপক ইকবাল হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে প্রতিমন্ত্রী ভূমি সেবা র‌্যালিতে অংশ নেন এবং পরে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যে আয়োজিত মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সরাসরি প্রদান করা হচ্ছে। পাশাপাশি নিকটস্থ ভূমি অফিসগুলোতেও ডিজিটাল পদ্ধতিতে সেবা নিশ্চিত করা হচ্ছে। মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও প্রযুক্তিনির্ভর করতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে এ ভূমি সেবা মেলা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সচেতনতা বৃদ্ধি ও দ্রুত সেবা নিশ্চিতের মাধ্যমে ভূমি সংক্রান্ত হয়রানি কমবে বলে আশা সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি