1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি,গাইবান্ধায় শুরু হলো ফায়ার সপ্তাহ-২০২৬

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৮ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
“অগ্নিযোদ্ধা একটাই পন” নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় ফায়ার সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে ফায়ার সার্ভিস ও ডিফেন্সের আয়োজনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের জেলা কার্যালয় চত্বরে এই ফায়ার সপ্তাহের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ফায়ার সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান(বিএফএম) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন,ষ্টেশন কর্মকর্তা রিফাত আল মামুন, সেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটস ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসির) সদস্যরা।আলোচনায় উপস্থিত বক্তারা বলেন, যেকোনো দুর্যোগ ও অগ্নিকাণ্ডে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষা করতে ফায়ার সার্ভিসের কর্মীরা সদা প্রস্তুত থাকে। ফায়ার সার্ভিস সপ্তাহ পালনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন। আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি