1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রামিসা হত্যার বিচারের দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫৮ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার,পঞ্চগড় প্রতিনিধিঃ
ঢাকায় শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে তেঁতুলিয়ার শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার তেঁতুলতলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা শিশুদের ওপর বাড়তে থাকা নির্যাতন ও হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের নৃশংস অপরাধ সমাজকে আতঙ্কিত করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে শিশুদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

সমাবেশ থেকে অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। একইসঙ্গে সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যা ও নারী-শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর বিচার দাবি করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন তেঁতুলিয়ার পরিবেশপ্রেমী মাহমুদুল ইসলাম মামুন, সচেতন অভিভাবকদের পক্ষে জাহাঙ্গীর আলম, মর্জিনা আক্তার মাহি, শিশুস্বর্গ ফাউন্ডেশনের কর্মীরা, স্থানীয় সচেতন নাগরিক ও তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকরা।

এদিকে শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং দায়ীদের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি