1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নে সরকারি ঈদ উপহার পেলেন ২৩৫৮টি পরিবার

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৪ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নে ঈদ-উল আজহা উপলক্ষে ২ হাজার ৩৫৮টি দুস্থ ও অসচ্ছল পরিবার সরকারি ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল পেয়েছে।

রবিবার (২৪ মে) দুপুর ১০টার দিকে ভাটরা ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুর রহমান।

এ সময় উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সরদার ফজলুর রহমান, তদারকি কর্মকর্তা মাদেজুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা, হিসাব সহকারী সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পলি আক্তার, শাহী সুলতানা, আঞ্জুয়ারা বেগমসহ ইউপি সদস্য জয়নাল আবেদীন, ফরিদুল ইসলাম, মাহমুদ হাসান, আব্দুল গফুর, মো. শহিদ, মোক্তাসুর রহমান তোতা, মকবুল হোসেন, জুয়েল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষে সরকারি সহায়তা হিসেবে ইউনিয়নের দুস্থ, অসচ্ছল ও অতিদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে, যাতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন সুবিধাবঞ্চিত মানুষরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি