1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৮ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি 
সোমবার (২৫ মে) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে গাইবান্ধায় জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান মোল্লা।আলোচনা সভায় বক্তারা কবির সাম্যবাদী চেতনা, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এবং বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নজরুল আমাদের শোষণের বিরুদ্ধে লড়তে শিখিয়েছেন এবং তাঁর সৃষ্টি চিরকাল বাঙালি জাতিকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে অনুপ্রাণিত করবে।আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে কবির কালজয়ী গান, ক্ষুরধার কবিতা আবৃত্তি ও সুরের মূর্ছনায় পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে, যা উপস্থিত সর্বস্তরের দর্শক ও সুধীজনকে গভীরভাবে বিমোহিত করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি