1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে রংপুরে র‍্যাব-১৩ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২০ বার পাঠ করা হয়েছে

বাংলাদেশ আমার অহংকার”- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ সবধরণের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ ঈদ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানসমূহে নিরাপত্তা জোরদার করে আসছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুর জেলার ঐতিহ্যবাহী কালেক্টরেট প্রধান ঈদগাহ মাঠে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১৩, রংপুর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদের জামাতকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে থাকে। এ বিষয়টি বিবেচনায় রেখে র‍্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, মাঠ ও আশপাশ এলাকায় টহল জোরদার, সাদা পোশাকে সদস্য মোতায়েন, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও অন্যান্য ঈদগাহ ময়দানের নিরাপত্তার জন্য র‍্যাব-১৩ এর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা, চুরি, ছিনতাই, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোরভাবে প্রতিরোধে র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও এখানে র‍্যাবের প্রশিক্ষিত বোম্ব ডিজপোজাল টিম মোতায়েন করা হবে।

র‌্যাব-১৩, রংপুর কর্তৃক আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করতঃ রংপুর বিভাগের বিভিন্ন পশুর হাটে সাধারণ ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে মানুষের ব্যাপক সমাগম হওয়ায় যেকোনো ধরনের চুরি, ছিনতাই, জাল টাকা লেনদেন, মলম পার্টি, অজ্ঞান পার্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে র‌্যাবের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সাদা পোশাকে র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়াও টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে, যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন। বিশেষ করে জাল টাকার প্রতারণা প্রতিরোধে র‍্যাবের পক্ষ থেকে পশুর হাটে জাল নোট সনাক্তকরণ মেশিন দিয়ে সহায়তা প্রদান করা হচ্ছে এবং সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড নজরদারির আওতায় রাখা হয়েছে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও হাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাব-১৩ এর সকল সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং হয়রানি রোধে র‍্যাব-১৩, রংপুর সর্বাত্মকভাবে তৎপর রয়েছে। হাইওয়ে এবং টার্মিনালসমূহে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও রংপুরে ঈদকে সামনে রেখে অনাকাঙ্খিত ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড রোধকল্পে এবং ঘরমুখী বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বিশেষ রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন করে বেআইনী পণ্য ও বস্তুর পরিবহণ রোধে বিভিন্ন যানবাহন তল্লাশী করা হচ্ছে। ঈদ উপলক্ষে পুলিশের সাথে সমন্বয় করে চিহ্নিত ছিনতাইকারী ধরার কার্যক্রম ও চলমান রয়েছে।

সর্বোপরি সকলকে যেকোনো তথ্য প্রদান বা সহায়তার র‍্যাব-১৩ কন্ট্রোল রুমে (মোবাইল- ০১৭৭৭৭১১৩৯৯) জানানোর জন্য অনুরোধ করা হলো। র‍্যাব বিশ্বাস করে, সকলের সম্মিলিত সহযোগিতায় রংপুরে আসন্ন ঈদ-উল-আযহা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি