1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় এনসিপিতে কয়েক শতাধিক নেতাকর্মীর যোগদান

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১০৩ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন থেকে কয়েক শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন।সোমবার (১ জুন) দুপুরে কাউনিয়া উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেন।অনুষ্ঠানে টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে মধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার কয়েক শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, সংগঠক আরমান হোসেন পলাশ, জুয়েল রানা, রায়হান আহমেদ, মোসলেম উদ্দিন, বালাপাড়া ইউনিয়ন এনসিপির যুগ্ম সমন্বয়কারী জাবেদুল ইসলাম, মধুপুর ইউনিয়ন এনসিপির যুগ্ম সমন্বয়কারী আব্দুল খালেক ও শফিকুল ইসলাম এবং ছাত্রশক্তির সংগঠক রাজু আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন বলেন, দেশের জনগণ একটি নতুন রাজনৈতিক ধারার প্রত্যাশা করছে এবং সেই প্রত্যাশা পূরণে এনসিপি কাজ করে যাচ্ছে। তিনি দাবি করেন, রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণের প্রশ্নে জনগণের আস্থা অর্জন করায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিচ্ছেন।তিনি আরও বলেন, জনগণের মতামত ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে এনসিপি কাজ করে যাচ্ছে এবং দেশের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীরা এনসিপির আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে দলকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি