1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আত্রাইয়ে তাল শাষের কদর বেরেছে

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩৬ বার পাঠ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে তাল শাষের কদর বেরেছে৷ জৈষ্ঠ্যমাস মধুর মাস এ মধুময় মাসে বিভিন্ন ধরণের সুস্বাদু ফল পাওয়া যায়।

বিশেষ করে এ এলাকায় আম,লিচু,কাঁঠালের পাশাপাশি তালের শ্বাস তালকুর নামের ফলটিরও চাহিদা ও কদর বেড়েছে।
হাটবাজারের খোলা স্থানে বিক্রি হচ্ছে এ সুস্বাদু ফলটি, ক্রেতাদেরকে লাইন ধরে কিনতেও দেখা গিয়েছে।

সারাদেশে তালের শ্বাস নামে পরিচিত হলেও এই এলাকায় তালের চোখ বা তালকুর নামে পরিচিত।
শিশু থেকে সববয়সী মানুষের প্রিয় খাবার এ ফলটি।

সোমবার ৮জুন ২০২৬ উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, রাস্তা ধারে বসে তালের শ্বাস বিক্রি করছে মৌসুমি ব্যবসায়ীরা।
দাঁড়িয়ে থেকে কিনতেছেন সব শ্রেণির মানুষ।তালের ছড়ি কাইন থেকে হাঁসুয়া বা ছুড়ি বা দা দিয়ে তাল কেটে শ্বাস বা চোখ বের করছেন। ক্রেতারা মনের আনন্দে ফলটি কিনে খাইতেছে৷ তালের শ্বাসের চোখের পানি অনেকটা পুষ্টি সমৃদ্ধ বলে অনেক ক্রেতা জানিয়েছেন।

তালের শ্বাস কিনতে আসা শহিদুল আলম জানান, ভাল লাগে এ ফলটি। পরিবারের সবাই পছন্দ করে। প্রতিদিন বাড়ি যাওয়ার সময় কিনে নিয়ে যায়।তবে এ বছর দাম অনেক বেশি।নিম্ন আয়ের লোকজনের কিনতে সমস্যা হচ্ছে। তিনি ৬০ টাকাতে ২১পিচ তালের শ্বাস কিনেছেন।
একজন ক্রেতা বলেন,তার মেয়ে এলাকায় অন্য একজনকে খেতে দেখে এখন জেদ ধরেছে।তাই বান্দাইখাড়া বাজারে তালের শ্বাস কিনতে এসেছি।এসে দেখছি অনেকে সিরিয়াল অনুযায়ী নিচ্ছে।

বান্দাইখাড়া বাজারের বিক্রেতা মো. মনেক বলেন, প্রতিবছর তিনি এ পেশায় জড়িত রয়েছেন। পাড়া-মহল্লা,গ্রামে ঘুরে তাল কিনতে হয় তাঁকে। একেকটি গাছে তালের সংখ্যা দেখে কিনতে হয়। পাঁচশত টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত দিয়ে কিনতে হয়। তবে গাছের সংখ্যা অনেক কমে গেছে।তালগাছে উঠতে অনেকটা কষ্টদায়ক তেমনি দড়িতে বেঁধে নামাতে অনেক অসুবিধায় পড়তে হয়। ভ্যানে ভাড়া দিয়ে আবার বাজারে নিয়ে আসতে হয়। তারপরের প্রতিদিন তিনি চারশ টাকা থেকে ছয়শটাকা পর্যন্ত আয় হয়ে থাকে তাহার৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি