1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

‎‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৪ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
‎লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের সন্ধান ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি। দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
‎সোমবার সকাল থেকে ডুবুরি দল ধরলা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজরা হলেন মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) ও নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা একই পরিবারের দুই ভাই। তাদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন। পরিবারের বাড়ি মোগলহাট বাজার সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়,রোববার দুপুরে শাওন, সাব্বির ও তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা বিপদে পড়ে।এ সময় মেহেদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে নদীতে তলিয়ে যায়।
‎ঘটনার পর স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।প্রথম দিনের তল্লাশিতে কোনো সন্ধান না পাওয়ায় রাতের জন্য অভিযান স্থগিত করা হয়। সোমবার সকাল থেকে পুনরায় ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করেছে।নিখোঁজ দুই কিশোরের স্বজনরা নদীর তীরে অবস্থান করছেন। তাদের দ্রুত উদ্ধারের আশায় উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।


‎ মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের সন্ধান ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি। দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
‎সোমবার সকাল থেকে ডুবুরি দল ধরলা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজরা হলেন মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) ও নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা একই পরিবারের দুই ভাই। তাদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন। পরিবারের বাড়ি মোগলহাট বাজার সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়,রোববার দুপুরে শাওন, সাব্বির ও তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা বিপদে পড়ে।এ সময় মেহেদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে নদীতে তলিয়ে যায়।ঘটনার পর স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।প্রথম দিনের তল্লাশিতে কোনো সন্ধান না পাওয়ায় রাতের জন্য অভিযান স্থগিত করা হয়। সোমবার সকাল থেকে পুনরায় ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করেছে।নিখোঁজ দুই কিশোরের স্বজনরা নদীর তীরে অবস্থান করছেন। তাদের দ্রুত উদ্ধারের আশায় উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি