শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা রেলস্টেশন এলাকায় বাংলাদেশ রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।বুধবার (১০ জুন) স্টেশন সংলগ্ন এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় ৪০টি অবৈধ দোকান ও স্থাপনা অপসারণ করা হয়।অভিযান পরিচালনা করেন, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের ডিভিশনাল এস্টেট অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেন।তিনি জানান, দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ী অবৈধভাবে দোকান ও স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর আগে একাধিকবার নোটিশ ও সতর্কবার্তা প্রদান করা হলেও অনেকেই স্থাপনা সরিয়ে নেননি। ফলে সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে রেলওয়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।উচ্ছেদ অভিযানের সময় কিছু ব্যবসায়ীর মধ্যে অসন্তোষ দেখা গেলেও অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেলের জমি অবৈধ দখলমুক্ত রাখতে এবং সরকারি সম্পত্তি সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply