1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

নন্দীগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৪ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানসমুহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১০ই জুন (বুধবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষ (ভদ্রাবতীতে) উক্ত কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। সেশন পরিচালনা করেন যথাক্রমে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার ও নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি’র) প্রতিনিধি এসআই সাম মোহাম্মদ। গ্রাম-আদালত উন্নয়ন বিষয়ক সার্বিক আলোচনা ও উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গ্রাম-আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ইয়াছিন আলী। ঐ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম তথ্যসেবা কর্মকর্তা শারমিন আক্তার, ব্র‍্যাক নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক আনিনুল ইসলাম, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের এলাকা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, আশা’র নন্দীগ্রাম শাখা ব্যবস্থাপক শামসুল হক, এসকেএস ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক জুয়েল বাবু, উদ্দীপন নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক এরশাদ আলী, গাক নন্দীগ্রাম শাখার অফিস সহকারী পারুল বানু, অফিস সহকারী সেলিম উদ্দিন প্রমুখ। এছাড়াও বেশকিছু সক্রিয় এনজিও’র সদস্যগণও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গ্রাম-আদালত আইন, ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারি ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়।
গ্রাম-আদালত অনধিক ৩লক্ষ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি