1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

সম্প্রীতি রক্ষা ও নিরাপদ গাইবান্ধা বিনির্মাণে প্রশাসনের বিশেষ সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৩ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি 
গাইবান্ধা জেলার সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় ভার্চুয়ালী যুক্ত হন, জামায়াত দলীয় সুন্দগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজেদুর রহমান, গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার, সাদুল্লাপুর-পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, বিএনপি দলীয় গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা: ময়নুল হাসান সাদিক। সভাটিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম,জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ জেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতিবৃন্দ, হিন্দু ও মুসলিম ধর্মীয় নেতারা।ঘন্টাব্যাপী সভায় জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে রামমন্দির নির্মাণ কে কেন্দ্র করে  সর্বসাধারণের মাঝে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে যাতে কোনো প্রকার অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয় । পাশাপাশি উপস্থিত হিন্দু ও মুসলিম ধর্মীয় নেতা এবং রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে হরিদাসের বিতর্কিত সম্পদের উৎস নিয়ে সরকারি ভাবে তদন্তের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি