1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুরে এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেডের নতুন কাউন্টার উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৯ বার পাঠ করা হয়েছে

রংপুরের কামারপাড়া বাস টার্মিনালে এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেডের নতুন কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে কাউন্টারটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল।এসময় উপস্থিত ছিলেন এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বাবু, ম্যানেজিং ডিরেক্টর আবু আসলাম, রংপুর কোতয়ালী সদর থানার ওসি নাজমুল কাদের, পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এভারগ্রিন ট্রান্সপোর্টের সার্বিক উন্নয়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বাবু বলেন, “জনগণকে নিরাপদ, আরামদায়ক ও নির্ভরযোগ্য পরিবহন সেবা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য। যাত্রীদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আমরা সেবার পরিধি বাড়িয়ে চলেছি। রংপুরে নতুন কাউন্টার চালুর মাধ্যমে যাত্রীরা আরও সহজে টিকিট সংগ্রহ ও প্রয়োজনীয় তথ্যসেবা পাবেন। আমরা সবসময় জনকল্যাণমুখী সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।তিনি আরও বলেন, “দেশের পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও যাত্রীবান্ধব করতে এভারগ্রিন ট্রান্সপোর্ট ধারাবাহিকভাবে কাজ করছে। যাত্রীদের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন কাউন্টার উদ্বোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে রংপুর অঞ্চলের যাত্রীসেবার মান আরও বৃদ্ধি পাবে এবং যাত্রীদের ভোগান্তি কমবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি