1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুর রক্তদান যুব ও সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৩৭ বার পাঠ করা হয়েছে

মানবসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন রংপুর রক্তদান যুব ও সামাজিক সংগঠন (RBDYSO) তাদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেছে। এ উপলক্ষে সংগঠনের সদস্যরা রংপুরে বায়তুর রহমান দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা ও এতিমখানায় উপস্থিত হয়ে কোরআনের পাখি খ্যাত শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটান।অনুষ্ঠানে দোয়া, কোরআন তেলাওয়াত, শুভেচ্ছা বিনিময় এবং শিক্ষার্থীদের মাঝে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এ সময় সংগঠনের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান রংপুরী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত মানবিকতার পরিচয় নিহিত রয়েছে।সংগঠনের নির্বাহী পরিচালক আশরাফুজ্জামান বুলেট বলেন,প্রতিষ্ঠার পর থেকে গত দুই বছরে সংগঠনটি রক্তদান, অসহায় মানুষের সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও মানবতার সেবায় সংগঠনটি আরও বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।আরো উপস্থিত ছিলেন ত্রাণ সম্পাদক মোঃ নাহিদ হাসান ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শিমুল বাবু, মডারেটর মোঃ হান্নান মিয়া,অন্ধ হাফেজ মোঃ সোহাগ মিয়া।অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানার শিক্ষার্থীরা সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে RBDYSO-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্থানীয়দের মধ্যেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি