1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩১ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান, কাউনিয়া প্রতিনিধিঃ
কাউনিয়া উপজেলায় বল্লব বিশু -১ গ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় “স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সনদ প্রদান” অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে কিশোরীদের মাঝে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ফুল ও উত্তরীয় ‘অ্যাচিভমেন্ট সনদ বৃহস্পতিবার (১৮) জুন বিকালে প্রদান করা হয়। ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা ইয়াসমিন । এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার মোকাররাম হোসেন , অফিসার (সেলপ)মোছাঃ শাপলা আক্তার, কমিউনিটি অর্গানাইজার আমেনা খাতুন এছাড়াও অনুষ্ঠানটিতে গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত জহির রায়হান । ১ম পর্বের সমাপনী অনুষ্ঠানে বক্তারা ব্র্যাকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, কিশোরীদের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। এটি গ্রামীণ কিশোরীদের আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করবে। ‎ ‎উক্ত সমাপনী অনুষ্ঠানে স্থানীয় কিশোরী, অভিভাবক এবং গ্রামের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা সফলভাবে প্রথম পর্ব সম্পন্নকারী স্বপ্নসারথি কিশোরীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি