1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

সংবাদ প্রকাশের পর প্রশাসনের সহায়তা, পীরগাছায় আলতাফ পেলেন খাদ্য ও ঘর নির্মাণের আশ্বাস

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৩ বার পাঠ করা হয়েছে

মো. হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় একটি নিরাপদ বসতঘরের অভাবে মানবেতর জীবনযাপন করা অসহায় আলতাফ হোসেনের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।গণমাধ্যমে তাঁর দুর্দশার সংবাদ প্রকাশের পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে তাঁকে দুই মাসের শুকনো খাবার এবং ঘর নির্মাণের জন্য টিন প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকার বাসিন্দা আলতাফ হোসেন দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরে বসবাস করে আসছেন।ঘরের টিন মরিচা পড়ে ছিদ্র হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতর পানি ঢুকে পড়ে। ফলে চলমান বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়েছে পরিবারটি।গত ১২ জুন২৬, আলোকিত পত্রিকায় “পীরগাছায় ঘরের অভাবে মানবেতর জীবনযাপন” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ জুন ২৬) বিকেলে অসহায় আলতাফ হোসেনকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ডাকা হয়.এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলতাফ হোসেন অসহায় পরিবারটির খোঁজখবর নেন এবং প্রাথমিকভাবে দুই মাসের শুকনো খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি ঘর নির্মাণের জন্য টিন দেওয়ার আশ্বাস প্রদান করেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, “গণমাধ্যমে সংবাদটি দেখার পর বিষয়টি আমাদের নজরে আসে। আলতাফ হোসেনের পরিবারের অবস্থা অত্যন্ত করুণ। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের জন্য তাৎক্ষণিক খাদ্য সহায়তার ব্যবস্থা করছি। পাশাপাশি সরকারি বিধি-বিধান অনুসরণ করে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।তিনি আরও বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করছি যাতে পরিবারটি দ্রুত একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা পায়।সহায়তার আশ্বাস পেয়ে অসহায় আলতাফ হোসেন বলেন, “সংবাদ প্রকাশের পর প্রশাসনের লোকজন আমার খোঁজ নিয়েছেন। দুই মাসের খাবার ও ঘরের জন্য টিন দেওয়ার আশ্বাস পেয়েছি। এজন্য আমি সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক এবং সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি এবার আমার পরিবার নিয়ে নিরাপদে থাকতে পারব।স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তারা জানান,দীর্ঘদিন ধরে কষ্টে থাকা পরিবারটির জন্য একটি টেকসই ঘরের ব্যবস্থা হলে মানবিক দৃষ্টান্ত স্থাপিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি