1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় জামায়াতের মাদক বিরোধী দিবসে মানববন্ধন কর্মসচী পালন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৬ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ মাদককে না বলি জীবনকে ভালবাসি এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বগুড়ার সাতমাথায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বগুড়া মহানগরীর যুব ক্রীড়া বিভাগ। যুব ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী শফিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বগুড়া মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট আল আমিন তরফদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরী সভাপতি আজগর আলী, যুব ক্রীড়া বিভাগের সহ-সভাপতি এনামুল হক রানা, অফিস সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য আবু সুফিয়ান পলাশ, দেলোয়ার হোসেন সাইদী, বিপুল প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতার কারেণে ছিনতাইকারী চক্রের সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, মাদকের টাকার জন্য সড়কে সন্ধ্যার পর চুরি ছিনতাই হচ্ছে, অটো রিক্সা কেড়ে নিয়ে চালকদের হত্যা করার মত ঘটনা ঘটছে। মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের প্রভাবে সাধারন জনগণ ভয়ে ভীত হয়ে পড়েছে। নগরবাসীর প্রত্যাশা, দৃশ্যমান পুলিশি টহল, দ্রুত বিচার এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ সমাজে শান্তি প্রতিষ্ঠার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি