জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
ধুমের কুটি ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কাজী মাওলানা আজহারুল ইসলাম বাবুল (৭৪) কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সোয়া ১১টায় নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি—–রাজিউন) মৃত্যু কালে স্ত্রী, ২পুত্র,১কন্যা,বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি মৃত্যুর আগ মূর্হত পর্যন্ত বিভিন্ন মসজিদ, মাদ্রাসা সহ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।আগামী কাল রোববার সকাল ১০টায় ধুমেরকুটি ফাজিল (ডিগ্রি)মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
Leave a Reply