1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

‎লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৩ বার পাঠ করা হয়েছে

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
‎লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
‎‎সোমবার (২৯ জুন) সকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অর্থায়নে এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রকিবুল হাসান।এ সময় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া সদর উপজেলার ১৯টি ব্র্যাক স্কুলে ৫৬৯টি এবং ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়ে ৫ হাজার ১০০টি চারা বিতরণ করা হয়। ফলে সদর উপজেলায় মোট ৫ হাজার ৬৬৯টি চারাগাছ বিতরণ করা হয়েছে। একই কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলার ব্র্যাক স্কুল ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ২৬ হাজার ৫২৭টি চারাগাছ বিতরণ করা হয়।অনুষ্ঠানে ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আশরাফুল আলম, ব্র্যাক শিক্ষা কর্মসূচির ম্যানেজার নারায়ণ চন্দ্র রায়, কর্মসূচি সংগঠক মিলন কুমার রায়, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।‎অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি