1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ব্যাপক অনিয়ম প্রসংগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ সালাম ও শুভেচ্ছা নিন। আগামী (৫ জুলাই) রবিবার বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন। আমরা উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি শুরু থেকেই পক্ষপাতমূলক আচরণ করছেন। একটি প্যানেলের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন করে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হয়। একই প্যানেলের পক্ষ থেকে ভোটারদের নিয়ে ভোজসভার আয়োজন করা হচ্ছে প্রতি-ি নয়ত। এসব বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির নিকট অভিযোগ দিলেও তারা গুরুত্ব দেয়নি।
সবশেষ ভোটার আইডি কার্ড বিতরণ নিয়ে চরম অনিয়ম করেছে নির্বাচন পরিচালনা কমিটি। একটি প্যানেলকে ভোটের আগেই বিজয়ী করতে উঠেপড়ে লেগেছেন তারা। ভোটার আইডি কার্ড ভোটারকে নিজে উপস্থিত হয়ে সংগ্রহ করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করা হলেও উক্ত প্যানেলের পক্ষ থেকে দুইজনের স্বাক্ষরে প্রায় ৬ শতাধিক ভোটার আইডি কার্ড উত্তোলন করা হয়েছে। এমনকি উক্ত প্যানেলের পক্ষ থেকে মোবাই লে মেসেজ দিয়ে ভোটা রদেরকে তাদের নিকট হতে কার্ড সংগ্রহ করতে বলা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির দৃষ্টি আকর্ষন করা হলে প্রথমে তারা অস্বীকার করেন। পরবর্তীতে রেজিষ্টার চেক করে দেখা যায় সভাপতি পদপ্রার্থী আতিকুর রহমান বাদলের প্রতিষ্ঠানের ম্যানেজার (স্বাক্ষর অস্পষ্ট) এবং একই অফিসের ষ্টাফ রফিকুলের স্বাক্ষরে এসব কার্ড উত্তোলন করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে চেম্বারের অফিস সেক্রেটারি মাসুদ রানা আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। নির্বাচন পরিচালনা কমিটি এবং অফিস স্টাফদের আচরণে মনে হচ্ছে তারা একটি বিশেষ প্যানেলকে বিজয়ী করার জন্যই কাজ করছেন। এমতাবস্থায় আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আমরা সন্দিহান।
এসব কারনে এই নির্বাচন পরিচালনা কমিটির অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে আমরা মনে করি। আমরা নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই নির্বাচন পরিচালনা কমিটি বাতিল করে নতুন পরিচালনা কমিটি গঠনের জোর দাবী জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি