মো: সাকিব ইসলাম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কিশামত হরকলি মাঝাপাড়া গ্রামের রাস্তার সলিং কাজ উদ্বোধন।গতকাল সকালে হরকলি মাঝাপাড়ার ছত্তার এর বাড়ি থেকে কুশাদোলা ব্রিজ পর্যন্ত রাস্তার ইটের সলিং এর কাজ শুভ উদ্বোধন করেন অত্র ওয়ার্ডের আলোকিত ইউপি সদস্য মোঃ গোলজার হোসেন।এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ আয়নাল হক,দীনেশ চন্দ্র রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কিশামত হরকলি মাঝাপাড়ার লোকজন অনেক খুশি তাদের আর কাঁদা দিয়ে চলাচল করতে হবে না ৷ আলোকিত ইউপি সদস্য গোলজার হোসেন সাংবাদিককে বলেন আমার ওয়ার্ড বাসীকে সাথে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসতেছি৷আমার ওয়ার্ডের প্রায় সব রাস্তা ইট বিছানো হয়েছে৷এদিকে তার অসংখ্য উন্নয়নমূলক কাজ দেখে এলাকাবাসী আবারো গোলজার হোসেনকে ইউপি সদস্য হিসেবে ৫ নং ওয়ার্ডে দেখতে চায়
Leave a Reply