1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ – এ স্লোগানকে সামনে রেখে কাউনিয়ায় সোমবার সকালে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস – ২০২৬ পালিত হয়েছে।
কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি,উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া আকতার, উপজেলা জামাত ইসলামীর আমীর মাওলানা আব্দুস সালাম সরকার, কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা এনসিপি উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোছা: আফসানা জাহান। অনুষ্ঠানটি পরিচালনা করেন নুসরাত ইমরোজ তিশা প্রমূখ।আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় । পরে সদস্যদের মাঝে ঋণের চেক,কিশোরীদের মাঝে সঞ্চয়ী চেক, শিক্ষা উপকরণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি