1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩০ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবস টি পালন উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসকের আয়োজনে সোমবার বেলা ১০ টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা টি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও উপকার ভোগীদের মাঝে পলাশ, কৃষ্ণচুড়া, ফলজ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়।পরে জেলা প্রশাসকের কার্যালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক রেজাউল করিম মিঞা, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা জামায়াতের সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পল্লী উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী দেখানো হয়।বক্তারা বলেন, গ্রাম উন্নয়ন হলে দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে। আলোচনা শেষে পল্লী উন্নয়ন নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মননা স্মারক প্রদান করা হয়।দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং জনসচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি