1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে স্টুডেন্ট অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ, বদলি ব্যাংক কর্মকর্তা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১২ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার
পঞ্চগড়ে উপবৃত্তির জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সময় শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের অভিযোগ উঠেছে রূপালী ব্যাংকের পঞ্চগড় শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, অ্যাকাউন্ট খোলার ফরমে দেওয়া মোবাইল নম্বর ব্যবহার করে তিনি একাধিক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পাশাপাশি রাতের বেলায় অডিও ও ভিডিও কল করে বিরক্ত করতেন।

জানা গেছে, সম্প্রতি উপবৃত্তির অর্থ বিতরণের লক্ষ্যে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার কার্যক্রম পরিচালনা করে রূপালী ব্যাংকের পঞ্চগড় শাখা। এ সময় শিক্ষার্থীদের নাম, মোবাইল নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়।

অভিযোগকারী শিক্ষার্থীদের ভাষ্য, অ্যাকাউন্ট খোলার কিছুদিন পর থেকেই ব্যাংকের কর্মকর্তা তারেক মাহমুদ তাদের ব্যক্তিগত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতে শুরু করেন। পরে রাতের বেলায় অডিও ও ভিডিও কলের মাধ্যমে বিভিন্নভাবে বিরক্ত করেন। একই ধরনের ঘটনার শিকার হন আরও কয়েকজন শিক্ষার্থী। বিষয়টি তারা কলেজের শিক্ষকদের মৌখিকভাবে জানান।

কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, “রূপালী ব্যাংকের একজন কর্মকর্তা আমাদের কলেজের অনেক শিক্ষার্থীকে রাতের বেলায় অডিও ও ভিডিও কল দিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। একটি ব্যাংকে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য ব্যবহার করে এ ধরনের হয়রানি ও সাইবার বুলিং অত্যন্ত উদ্বেগজনক।” তিনি জানান, বিষয়টি রূপালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপককে অবহিত করা হয়েছে।

অভিযুক্ত কর্মকর্তা তারেক মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে ব্রাঞ্চে যোগাযোগ করুন।” সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোন কেটে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর সাড়া দেননি।

রূপালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক পবিত্র কুমার রায় বলেন, কলেজ কর্তৃপক্ষের অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি