1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

চিকিৎসার অভাবে মানবেতর জীবন, দুই সন্তান নিয়ে দিশেহারা পরিবার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৩ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের নবু হারিয়া ঘাট এলাকার ক্যান্সারে আক্রান্ত গৃহবধূ নুরজাহান বেগম (২৫) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন। অর্থের অভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন হলেও অসচ্ছল পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।নুরজাহান বেগম উপজেলার নবু হারিয়া ঘাট এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে চিকিৎসার ব্যয় মেটাতে পরিবারের জমানো সঞ্চয়, গবাদিপশু এবং অন্যান্য সহায়-সম্বল বিক্রি করতে হয়েছে। বর্তমানে ধার-দেনার বোঝায় জর্জরিত পরিবারটির পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।সবচেয়ে করুণ বিষয় হলো, নুরজাহান দুই সন্তানের জননী। বড় ছেলে নূরজামাল (১২) এবং ছোট ছেলে ইউসুফ (৫) প্রতিদিন মায়ের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় দিন গুনছে। কিন্তু অর্থসংকটে চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়ায় পুরো পরিবার এখন চরম দুশ্চিন্তায় রয়েছে।স্থানীয় বাসিন্দা রুবেল বলেন, “নুরজাহান দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে গেছে। এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে না এলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।”আরেক স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, “দুইটি ছোট সন্তানকে নিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। একজন মায়ের জীবন বাঁচাতে সবাই যদি যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন, তাহলে হয়তো নুরজাহান আবার সুস্থ হয়ে সন্তানদের কাছে ফিরে আসতে পারবেন।”এলাকাবাসীর দাবি, সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এলে নুরজাহান বেগমের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।নুরজাহান বেগমের পরিবার সমাজের সকল হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। তাদের বিশ্বাস, সবার সামান্য সহযোগিতাই হয়তো এক অসহায় মায়ের জীবন বাঁচাতে পারে এবং দুই শিশুর মাথার ওপর থেকে মাকে হারানোর আশঙ্কা দূর করতে পারে। সহায়তা পাঠানোর মাধ্যম (নগদ/বিকাশ):০১৩২৮৫৬০৩৮০

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি