1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

হাতিয়ায় টানা বর্ষণ -যোয়ারের পানিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ কোস্ট গার্ড

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পাঠ করা হয়েছে

আমির হামজাঃ দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার ১১ জুলাই ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় গত ১০ জুলাই ২০২৬ শুক্রবার কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের বাশখালীতে সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ১১ জুলাই ২০২৬ শনিবার সকালে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক হাতিয়া থানাধীন কাটাখালী গ্রামে ক্ষতিগ্রস্ত বেশকিছু পরিবারের মাঝে প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন ও শুকনা খাবার বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় এলাকাসমূহে দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি