1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু, প্রশাসক মোঃ ফজলুর রহমান!

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭২ বার পাঠ করা হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম, আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ রোজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বরিশাল গ্রামের মোঃ ফজলুর রহমান ভূঁইয়ার বাড়িতে স্থাপিত অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে ইউনিয়নের কার্যক্রমের সূচনা হয়।
অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। তিনি বলেন, অস্থায়ী কার্যালয় চালুর মাধ্যমে নবগঠিত ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু হলো। প্রশাসক ও সংশ্লিষ্টরা নিয়মিতভাবে ইউনিয়নের সেবা কার্যক্রম পরিচালনা করবেন।
এর আগে চলতি মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন করে সরকার গেজেট প্রকাশ করে। একই সঙ্গে মোঃ ফজলুর রহমান ভূঁইয়াকে ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক মোঃ ফজলুর রহমান ভূঁইয়া বলেন, বরিশল ইউনিয়নকে জেলার অন্যতম আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি বলেন, ‘আমি কখনো দুর্নীতি করিনি, কাউকে দুর্নীতি করতে দেব না। সরকারের সব ধরনের বরাদ্দ স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সবার সঙ্গে পরামর্শ করে বণ্টন করা হবে। আমি নিজেও এ কার্যক্রম তদারকি করব।’
অনুষ্ঠানে ছিলেন প্রশাসক মোঃ ফজলুর রহমান ভূঁইয়ার ছেলে জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন বরিশল ইউনিয়ন গঠনের ফলে আখাউড়া উপজেলায় ইউনিয়নের সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয়টিতে দাঁড়িয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন ইউনিয়নের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রশাসনিক ও নাগরিক সেবা আরও সহজলভ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি