1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭২ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার উদ্যোগে মাসিক জেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় বগুড়া কলোনীস্থ শাহ্ ওয়ালিউল্লাহ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।

প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনকে শক্তিশালী করার জন্য নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মাঠ পর্যায়ে কর্মী, সমর্থক এবং সদস্য বৃদ্ধি করার জন্য জোর দিতে হবে। জনশক্তিদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং কল-কারখানা সহ বিভিন্ন পেশাভিত্তিক শ্রমিকদের মাঝে সংগঠনের দাওয়াত পৌঁছে দিতে হবে।”

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা অফিস সম্পাদক আবু সাঈদ, জেলা সহ-সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

বৈঠক শেষে সড়ক দুর্ঘটনায় নিহত শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন সভাপতি মরহুম হাফেজ রেজাউল করিমের পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি