1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রংপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার পীরগাছা থানার এসআই ফিরোজ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৫ বার পাঠ করা হয়েছে

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুর জেলা পুলিশের জুন-২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা ও পুরস্কার পেয়েছেন পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজজামান।সোমবার (১৩ জুলাই) দুপুরে রংপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।জানা গেছে, জুন-২০২৬ মাসে আদালতের বিভিন্ন ওয়ারেন্ট সফলভাবে তামিল, দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ এসআই ফিরোজজামানকে রংপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানিয়ে জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “এসআই ফিরোজজামানের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি পীরগাছা থানার জন্যও গর্বের বিষয়। আদালতের ওয়ারেন্ট তামিলে তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ ও নিরলস পরিশ্রমের ফলেই তিনি এ স্বীকৃতি অর্জন করেছেন। ভবিষ্যতেও পীরগাছা থানা জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে।পুরস্কারপ্রাপ্ত এসআই ফিরোজজামান বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আমি রংপুর জেলা পুলিশ সুপার মহোদয়, পীরগাছা থানার ওসি স্যারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও আদালতের ওয়ারেন্ট দ্রুত বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করব।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সঞ্জয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবু রায়হান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মুকুল হোসেন, পুলিশ হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. মো. শাহ আলমগীর এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি