1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

দৈনিক প্রতিদিনের কণ্ঠের প্রকাশনা বন্ধের দাবীতে যশোর জেলা প্রশাসকের নিকট মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের আবেদন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮১ বার পাঠ করা হয়েছে

মণিরামপুর থেকে প্রকাশিত প্রকাশনা ও মুদ্রণের নিয়মনীতি বহির্ভূত অনিয়মিত দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার প্রকাশনা বন্ধের দাবীতে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন জেলা প্রশাসক যশোর বরাবর একটা লিখিত আবেদন করেছেন।

জানা যায়, গত ১২ জুলাই, ২০২৬ইং তারিখে প্রতিদিনের কণ্ঠ পত্রিকায় রাজনৈতিক আশ্রয়ে মণিরামপুরে সাংবাদিক নামধারী চক্রের দৌরাত্ম্য শীর্ষক একটি প্রতিবেদনে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী ও কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমানের বিরুদ্ধে একেবারে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। যার ফলপ্রসূ তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকেরা এবং সাংগঠনিকভাবে ভাবে সংগঠনের সভাপতি জাকির হোসেন জেলা প্রশাসকের নিকট দরখাস্তের মাধ্যমে এই আবেদন করেছেন।

জেলা প্রশাসক বরাবর আবেদনের দরখাস্তে উল্লেখ করা হয়েছে যে, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী ও কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক জাহিদুর রহমানের বিরুদ্ধে যে অসত্য ও সম্মানহানিকর মন্তব্য করা হয়েছে তা বর্তমান সমাজ ও গণমাধ্যম কর্মীদের জন্য চরম হতাশাজনক ও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ২০২২ সালে স্থাপিত মণিরামপুরবাসীর অধিকার আদায়ে সর্বদা সচেষ্ট ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রিয় সংগঠন মণিরামপুর রিপোর্টার্স ক্লাব। জনগণের ন্যায্য দাবী আদায়ে একাধিক বার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে গণ-অভ্যুত্থানেও ব্যাপক ভূমিকা রেখেছে সংগঠনের সাংবাদিকেরা।

দৈনিক প্রতিদিনের কণ্ঠে প্রকাশিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী দেশের একজন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট। সাংবাদিকতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) থেকে সনদপত্র প্রাপ্ত এবং প্রশিক্ষিত সাংবাদিক গড়ার প্রত্যাশা নিয়ে কাজ করা দেশের বৃহত্তর সাংবাদিক সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর কেন্দ্রীয় কমিটির সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক। ১৯ বছরের দীর্ঘ সাংবাদিকতায় তিনি দেশবাসী ও সাংবাদিক সমাজের জন্য তুলে ধরেছেন অসংখ্য প্রতিবেদন। তিনি কখনও রাজনীতি করেন নাই। অপরদিকে সাধারণ সম্পাদক জাহিদুর রহমান একজন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও জাতীয় দৈনিক জবাবদিহি’র মণিরামপুর প্রতিনিধি এবং কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। এছাড়াও সোহাগ হাসান লিপু নামে যে গণমাধ্যম কর্মীর নাম উল্লেখ করা হয়েছে তার সাথে সংগঠনের কোন সম্পৃক্ততা নেই। সে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সদস্যও নয়। একটা অনিয়মিত প্রকাশিত নিয়মনীতি বহির্ভূত ও প্রতিনিধি নিয়োগ বানিজ্য করা সমালোচিত পত্রিকায় স্থানীয় সাংবাদিক সংগঠনকে নিয়ে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক সমাজ আজ চরম হতাশাগ্রস্থ।

এব্যাপারে জানতে চাইলে জাকির হোসেন বলেন, সার্বিক দিক বিবেচনা করে এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে একটা স্থানীয় সাংবাদিক সংগঠনের ভাবমূর্তি নষ্ট ও সন্মান ক্ষুন্নের এমন ধৃষ্টতা দেখানোর জন্য দৈনিক প্রতিদিনের কণ্ঠের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন আমাদের সংগঠন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকেরা। বিষয়টা গুরুত্ব সহকারে জেলা প্রশাসক যশোর মহোদয় দেখবেন বলে আমরা আশাবাদী।

রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন, গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন একে অপরের সম্পূরক। সামাজিক সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে স্থানীয় গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের সম্মিলিত শক্তি খুবই গুরুত্বপূর্ণ। আরজেএফ এর সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সাংবাদিক সুমন চক্রবর্তী সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে অসত্য প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকা গণমাধ্যমের সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গাটা ক্ষুন্ন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি