1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কিছু মোবাইল সাংবাদিক অপ-সাংবাদিকতা করছে

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪০ বার পাঠ করা হয়েছে

আহসান হাবীব,বগুড়া জেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা নিয়ে চলছে। তবে কিছু মোবাইল সাংবাদিক অপ-সাংবাদিকতা করছে। সাম্প্রতিক আন্দোলনকে যারা উস্কে দিয়েছে। যারা এমনটা করছে, তাদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে আতিকুর রহমান রুমন এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘তথ্যের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে চাই আমরা। সরকার যে কাজ করছে, তা জনগণের সামনে তুলে ধরতে চাই। এ লক্ষ্যে জেলা তথ্য কর্মকর্তাদেরও ক্ষমতায়িত করার কাজ চলছে।’
সালেহ শিবলী বলেন, ‘আমরা যে উন্নয়নের গাল গল্প শুনেছি, সেই উন্নয়নটা কোথায় হয়েছে? কিন্তু ফ্যাসিস্ট আমলে অনেক জায়গায় অবনতি হয়েছে। সামাজিক মূল্যবোধের জায়গায় অনেক অবনতি হয়েছে, যা আমাদের অনেক অর্জনকে ম্লান করে দিয়েছে।’
বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি