1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় অল্পতেই রক্ষা পেল হতদরিদ্র শহিদুল ইসলামের পরিবার

  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নের শিবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন জামগাছটি আকর্ষিক ঝড়ে উপরে পড়ে বিদ্যালয়ের মাঠের পশ্চিমে সিমানা প্রাচির লাগোয়া শহিদুল ইসলামের বসত বাড়িতে আছড়ে পড়ে। এ সময় বাড়ীর লোকজন গভীর ঘুমে আসক্ত ছিলেন। গাছ পড়ার শব্দ শুনে স্থানীয় হামিদুলের দোকানে বিশ্বকাপ ফুটবল খেলার উৎসুক জনতা দৌড়ে এসে টিনের ঘরের বেড়া ভেঙ্গে ঘরে অবস্থানরত মহিলা ও শিশুদের উদ্ধার করে। এতে করে অল্পের জন্য বড় ধরনের হতাহতের হাত হতে রক্ষা পায় গৃহকর্তা শহিদুল ইসলামের পরিবার। প্রাচীন জামগাছটি বসত বাড়িতে পড়ার ফলে শহিদুল ইসলামের বসতঘর,গোয়াল ঘর,এবং রান্না ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যার আনুমানিক মুল্য প্রায় ৪ লক্ষাধিক টাকা। খবর পেয়ে সোমবার দুপুরে কাউনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে এসে বসত বাড়ির উপরে পড়া জাম গাছটির ডালপালা কেটে সরিয়ে নিয়েছে। শহিদুল ইসলাম শিবু চওড়াপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র। এব্যাপারে শিবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোনাকি বালা দেবী জানান যে, ঘটনাটির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে। উক্ত বিদ্যালয়ের অন্যতম দাতা সদস্য হাফেজ উদ্দিন সাহেব ক্ষতিগ্রস্থ পরিবারটি কে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।এছাড়াও স্থানীয় জনগণের উক্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান মানুষ সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতি আহবান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি