1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় নবাগত হাজিদের নিয়ে সমাবেশ ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়ায় (রংপুর) প্রতিনিধিঃ
নবী করিম (সাঃ) হাজীগণের মর্যাদা সম্পর্কে বলেন, হে আল্লাহ তুমি হাজীগণকে ক্ষমা করে দাও এবং হাজীগণ যাদের জন্য দোয়া করেন, তাদেরকেও ক্ষমা করে দাও।লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি মাতা লাকা, ওয়াল মুলক, লা শারিকা লাক। এই তাকবির ধ্বণিতে শানিত করে কাউনিয়া উপজেলা হাজী কল্যান সংস্থার আয়োজনে শনিবার দুপুরে নবাগত হাজিদের নিয়ে সমাবেশ ও দোয়া মাহফিল ২০২৬ বড়ুয়াহাট আরাফাতিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।হাজি কল্যান সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সৈনিক আলহাজ্ব মোঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে নবাগত হাজিদের নিয়ে সমাবেশ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আলহাজ্ব ডাঃ মোঃ আতিয়ার রহমান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, আলহাজ্ব হাফেজ মাঃ আহসানুল হাবীব, অবসর প্রাপ্ত ডিপিইও আলহাজ্ব নাজির আহমেদ, হজ্ব ও ওমরা প্রশিক্ষক আলহাজ্ব হাবিবুর রহমান, আলহাজ্ব নাজির উদ্দিন, আলহাজ্ব আব্দুল কাইয়ুম, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব আব্দুস সোবহান, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব মজিবর রহমান, হাজি কল্যান সংস্থার সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল হক প্রমূখ। সমাবেশ ও দোয়া মাহফিলে প্রায় দুইশতাধিক নতুন ও পুরাতন হাজী অংশ গ্রহন করেন। আলোচনা শেষে দেশ জাতির কল্যানে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি