1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৪ বার পাঠ করা হয়েছে

দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টি ফোর-এর গৌরবের ১১ বছরে পদার্পণ উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় গঙ্গাচড়া প্রেসক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান, রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী এবং নিউজ টুয়েন্টি ফোর-এর রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক।
গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের গঙ্গাচড়া প্রতিনিধি সাজু মিয়া লালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউজ টুয়েন্টি ফোর-এর গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি সুজন আহম্মেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু।
এসময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি আব্দুল মজিদ, গঙ্গাচড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল বারী স্বপন, শিক্ষক ও স্কাউটার এস এম জাকিউল আলম স্বপন, গঙ্গাচড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম পায়েল, কোষাধ্যক্ষ আব্দুল বারী বাবু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম সাবুল, দপ্তর সম্পাদক রুহুল ইসলাম রয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মজমুল হক, ক্রীড়া সম্পাদক শাহজালাল শ্রাবণ, কার্যকরী সদস্য আসাদুজ্জামান, নির্ম ল রায়, শফিকুজ্জামান সোহেল ও মাসুদুর রহমান শিমু, গংগাচড়া সাংবাদিক সোসাইটির সভাপতি রানু মিয়া এবং সাধারণ সম্পাদক আজমীর, সাংবাদিক সবুজ মিয়াসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে নিউজ টুয়েন্টি ফোর দেশের গণমাধ্যমে আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে তিস্তা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত রংপুরের গঙ্গাচড়াসহ উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগ, কৃষকের ক্ষতি, বসতভিটা হারানো পরিবারের কান্না এবং নদীভাঙন প্রতিরোধের দাবিগুলো গুরুত্বের সঙ্গে জাতীয় পর্যায়ে তুলে ধরেছে চ্যানেলটি। ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর ভূমিকা রাখতে নিউজ টুয়েন্টি ফোর ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, আগামী দিনেও সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতার মাধ্যমে দেশের প্রান্তিক মানুষের কথা তুলে ধরে নিউজ টুয়েন্টি ফোর গণমানুষের আস্থার ঠিকানা হয়ে থাকবে।আলোচনা সভা শেষে নিউজ টুয়েন্টি ফোর-এর ১১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি