রংপুর জেলার গংগাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নে নাগরিক প্লাটফর্মের ৫ম ত্রৈমাসিক গ্রুপ সভা-২০২৬ জয়দেব বাবুপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন গজঘন্টা ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্ম এর সভাপতি নিশাত চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডেভলমেন্ট এ্যাডভাইজার শাফিনা আলম, হাই কমিশন অব কানাডা বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসনিম হোসাইন প্রমি, প্রজেক্ট ম্যানেজার, নাগরিক প্রজেক্ট, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ঢাকা। জনাব,সাবরিনা ইসলাম, প্রজেক্ট অফিসার (এমইএএল), নাগরিক প্রজেক্ট, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ঢাকা। জনাব, ফারহান মোহাম্মদ, উইক্যান, ঢাকা। জনাব, বকুল মিয়া, প্যানেল চেয়ারম্যান, গজঘন্টা ইউপি। জনাব, নুরন্নবী সুজন, প্রশাসনিক কর্মকর্তা গজঘন্টা ইউপি। সভায় স্বাগত বক্তব্য রাখেন, জনাব সারথী রানী সাহা, নির্বাহী পরিচালক, সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভলপমেন্ট(সীড)রংপুর।সভায় নাগরিক প্রজেক্টের লক্ষ্য, উদ্দেশ্য, অগ্রগতি, নাগরিক ফোরামের দক্ষতা বৃদ্ধির কৌশল, নাগরিক ফোরামের অর্জন, চ্যালেঞ্জ বা ঝুকি, প্রত্যাশা এবং কর্মপরিকল্পনা পোস্টার পেপারে উপস্থাপন করেন, জনাব নিশাত চৌধুরী, সভাপতি গজঘন্টা ইউনিয়ন নাগরিক ফোরাম।সভায় প্রধান অতিথি নাগরিক ফোরামের কাছ থেকে জানতে চান যে, নাগরিক প্রজেক্ট আসার আগে আপনারা কি এভাবেই মানুষকে সচেতন করতেন? এ প্রসঙ্গে নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক জনাব, আফছারুল ইসলাম বলেন যে, নাগরিক প্রজেক্ট আসার আগে আমরা এভাবে কাজ করার সুযোগ পাইনি।গজঘন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, বকুল মিয়া বলেন যে নাগরিক ফোরামের সদস্যদের সহযোগিতায় স্থানীয় সরকারের সেবাগুলো এখন খুব সহজেই কাংখিত ব্যক্তির কাছে পৌছে যাচ্ছে। সভায় প্রধান অতিথি কয়েকজন উপকারভোগীর সাথেও কথা বলেন। তারা কিভাবে এবং কার মাধ্যমে সেবা গ্রহন করেছেন সে সম্পর্কে চানতে চান।প্রধান অতিথি বলেন যে নাগরিক প্রজেক্ট হয়তো সারা জীবন থাকবেনা। কিন্তু আপনারা যারা আজকে এই প্রজেক্টের মাধ্যমে অন্যদের সহযোগিতা করছেন পরবর্তীতেও যেন আপনাদের এই ধারাবাহিকতা চলমান থাকে।সভার শেষে জনাব,নিশাত চৌধুরী সকলকে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানান ও সভার সমাপ্তি করেন।
Leave a Reply