1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

আখাউড়ায় ভুতুড়ে বিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম!

  • প্রকাশিত : শনিবার, ১ অগাস্ট, ২০২৬
  • ৮৬ বার পাঠ করা হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। এ সময় মানববন্ধন থেকে বিদ্যুৎ সমস্যা ও ভুতুড়ে বিলের সমাধানে জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

শনিবার (১ আগস্ট) সকালে পৌর শহরের সড়ক বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঐক্যবদ্ধ আখাউড়ার আয়োজনে এর প্রতিবাদ স্বরূপ নতুবা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকলে জনগণের ভোগান্তি কোনো শেষ থাকে না। ব্যবসা বাণিজ্যে ব্যাঘাত ঘটে।, বিদ্যুতের লোডশেডিং ও ভুতুড়ে ভিলেন কারণে আখাউড়াবাসী অতিষ্ঠ।

তারা বলেন, আমরা আর লোডশেডিং ও ভুতুড়ে ভিল চাই না আখাউড়ার বিদ্যুতের ঘাটতি পূরণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে ভুতুড়ে বিল ও বিদ্যুৎ সমস্যার সমাধান করা না হলে, বিদ্যুৎ অফিস ঘেরাও করা হবে।

মাওলানা ইয়াকুব আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুবদল নেতা মোবাশ্বের আহমেদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, ঐক্যবদ্ধ আখাউড়ার আহ্বায়ক আমজাদ ভূঁইয়া, জাতীয় পার্টির নেতা জেনহারুল ইসলাম লিটন, যুব সংগঠক রোবায়েদ খান, মোঃ রাফি আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি