1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়”

  • প্রকাশিত : শনিবার, ১ অগাস্ট, ২০২৬
  • ৫৯ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা ও উদ্যোক্তা হিসেবে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ আগস্ট ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ ফরহাদ হোসেন আজাদ, এমপি। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক  শুকরিয়া পারভীন।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে নির্ধারিত স্থানে নিয়মিত প্রদর্শনী ও প্রচারের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে অনলাইন ও অফলাইনে বাজারজাতকরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।উদ্যোক্তারা যেন মাঝপথে হারিয়ে না যায়, সেজন্য প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।পঞ্চগড়ের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জেলায় আরও রিসোর্ট ও পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলা গেলে পর্যটক বৃদ্ধি পাবে এবং স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসারও প্রসার ঘটবে। তিনি পণ্যের গুণগত মান বজায় রেখে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণেরও পরামর্শ দেন।মতবিনিময় সভায় অংশ নেওয়া নারী উদ্যোক্তারা জানান, তারা বুটিক, সেলাই, হস্তশিল্পসহ বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও ব্যবসা সম্প্রসারণে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। সরকারি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে তারা আরও সফলভাবে এগিয়ে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রনিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. বারী, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ বিভিন্ন উপজেলার নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।সভায় নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ ও সব ধরনের সহযোগিতা জোরদারের মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং উদ্যোক্তা উন্নয়নে প্রয়োজনীয় নীতিগত সহায়তা, প্রশিক্ষণ, বাজার সৃষ্টি ও আর্থিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি