1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

প্রতিমন্ত্রীর ভাইরাল ভিডিও ইস্যুতে পঞ্চগড়ে সনাতনীদের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ১ অগাস্ট, ২০২৬
  • ৫৫ বার পাঠ করা হয়েছে

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:
সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রীর নামে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন সচেতন সনাতন ধর্মাবলম্বীরা।শনিবার (১ আগস্ট) দুপুরে আয়োজিত এসব কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক সনাতনী নারী-পুরুষ অংশ নেন। বেলা ১২টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক মোড় ও সিনেমা হল সড়ক হয়ে পঞ্চগড় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।পরে পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের দেবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়। তিনি বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেশের সনাতন ধর্মাবলম্বীদের আস্থাভাজন নেতা। তাঁর সুনাম ও জনপ্রিয়তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রযুক্তির অপব্যবহার করে একটি ভিডিও তৈরি ও প্রচার করা হয়েছে বলে তারা মনে করেন।তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সনাতন সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভিডিও তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।কর্মসূচি থেকে বক্তারা এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি