1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত ১০০ গ্রাহক পেলেন রাকুর আমানতের চেক

  • প্রকাশিত : সোমবার, ৩ অগাস্ট, ২০২৬
  • ৯৮ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় রাকুর ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মাঝে আমানতের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।উদ্বোধনী দিনে প্রথম ধাপে ১০০ জন গ্রাহকের হাতে তাদের জমাকৃত আমানতের টাকার চেক তুলে দেওয়া হয়েছে।রোববার কাউনিয়া আলোর দিশারী পাঠাগারে ২আগষ্ট কাউনিয়া শপিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি ঢাকা থেকে যুক্ত হয়ে চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাকুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কাউনিয়া শপিং সেন্টারের সভাপতি আবু হাসান রানা।চেক বিতরণ কালে উপস্থিত ছিলেন কাউনিয়া শপিং সেন্টারের সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন মিন্টু, সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহ-সম্পাদক হুমায়ন কবীর তারা, কোষাধ্যক্ষ সাইফুর রহমান মুক্তা, সদস্য আতাউর রহমান, রেজাউল করিম রুবেল, আহসান হাবীব তুহিনসহ রাকুর কর্মকর্তা-কর্মচারীরা।জানা গেছে, রাকুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ কাউনিয়ার সাধারণ মানুষের কথা বিবেচনা করে এবং নিজের শারীরিক অসুস্থতার কারণে তার ক্রয়কৃত জমি বিক্রি করে পাওয়া ৪ কোটি ২৫ লাখ টাকা থেকে আমানতকারী ৩২৬ জন গ্রাহকের ২ কোটি ৫০ লাখ টাকা পরিশোধের উদ্যোগ নিয়েছেন। কাউনিয়ার ইতিহাসে এ ধরনের উদ্যোগকে ব্যতিক্রমী ও নজিরবিহীন ঘটনা হিসেবে দেখছেন স্থানীয়রা।কাউনিয়া শপিং সেন্টারের সম্পাদক সারওয়ার আলম মুকুল বলেন, “রাকুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা পরিশোধের দায়িত্ব কাউনিয়া শপিং সেন্টারের ওপর অর্পণ করেছেন। সে অনুযায়ী রোববার থেকে কাউনিয়া শপিং সেন্টারের হিসাব নম্বর থেকে চেকের মাধ্যমে টাকা প্রদান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল গ্রাহক তাদের পাওনা টাকা বুঝে পাবেন।চেক হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা সন্তোষ প্রকাশ করেন এবং দীর্ঘদিনের অপেক্ষার পর আমানতের টাকা ফেরত পাওয়ায় তারা আনন্দিত বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি