1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু

  • প্রকাশিত : সোমবার, ৩ অগাস্ট, ২০২৬
  • ১৭ বার পাঠ করা হয়েছে

রংপুরের পীরগাছা উপজেলাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে পীরগাছা থানা পুলিশ। মাদক ব্যবসায়ী, বিক্রেতা, ক্রেতা ও সেবনকারীদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক।ওসি সেলিম মালিক জানান, পীরগাছা থানায় যোগদানের পর রংপুর রেঞ্জের ডিআইজি ও রংপুর জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে থানা এলাকার মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করা হবে এবং আইনের আওতায় আনা হবে।তিনি বলেন, “পীরগাছাকে মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত ও বাল্যবিবাহমুক্ত করতে থানা পুলিশ সবসময় তৎপর রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এ বিশেষ অভিযান শুরু হয়েছে।” জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।সোমবার (৩ আগস্ট) বিকেলে শুরু হওয়া অভিযানে পীরগাছা থানার ওসি সেলিম মালিকের নেতৃত্বে ওসি (তদন্ত) আমিরুল ইসলাম, এসআই গোলাম মোস্তফাসহ থানার অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। অভিযানের প্রথম দিনে উপজেলার কান্দি ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলের পাশাপাশি ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের কার্যক্রম আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি