1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

রক্তাক্ষরে জুলাই উপলক্ষে আজিজুল হক কলেজ ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত : সোমবার, ৩ অগাস্ট, ২০২৬
  • ৫১ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ রক্তাক্ষরে জুলাই উপলক্ষে ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখা ৩৪ জুলাই ( ৩ আগস্ট )সোমবার সকালে সৈয়দ মুজতবা আলী ১০ তলা ভবনের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন শিবিরের কলেজ সভাপতি সভাপতি সাকিব হাসান তামিম, সেক্রেটারি আবির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রাঙ্গা, মিডিয়া সম্পাদক আবু তালহা আফনান প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে সভাপতি সাকিব হাসান তামিম বলেন: ছাত্র সমাজের উপর জুলুম-নির্যাতন, গুম ও হত্যা চালিয়ে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারেনি আর কেউ পারবেনা। বৈষম্যবিরোধী কোটা আন্দোলন যখন শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়, তখন সরকার স্বৈরাচারী কায়দায় ইসলামী ছাত্রশিবিরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারা ভেবেছিল আইন, জেল-জুলুম ও হত্যাকাণ্ডের মাধ্যমে একটি আদর্শিক আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু আল্লাহর কী অপরূপ মহিমা! মাত্র চার দিনের ব্যবধানে যারা শিবিরকে নিষিদ্ধ করেছিল, তারাই জনগণের তীব্র রোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরো বলেন, গণভোটের পক্ষে ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছে। গণভোটের পক্ষে আপনারাসহ ৩০টি দল সাক্ষর করেছিল। তার আইনী রূপরেখা বাস্তবায়ন করাও জনগণের দাবী। জুলাই সনদ বাস্তবায়নে এক চুল পরিমান ছাড় দেওয়া হবেনা। একই সাথে তিনি, শহীদ ছাত্রদের আত্মা শান্তময় করতে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন সহ গণহত্যার বিচার বাস্তবায়ন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি