1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

ডিএনসি_বগুড়ার উদ্যোগে “মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনে নিরাময় কেন্দ্রের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ অগাস্ট, ২০২৬
  • ৭৫ বার পাঠ করা হয়েছে

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ আজ মঙ্গলবার (৪ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় আয়োজনে মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনে নিরাময় কেন্দ্রের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি: এম আর ইসলাম স্বাধীন সম্মানিত প্রশাসক, বগুড়া সিটি কর্পোরেশন। মুখ্য আলোচক: আতিকুর রহমান বাদল সম্মানিত সভাপতি, বগুড়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি মূল প্রবন্ধ উপস্থাপন করেন: মোহাঃ জিললুর রহমান উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আরও উপস্থিত ছিলেন, মোঃ সামসুল আলম, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়াসহ বগুড়া জেলার আওতাধীন লাইসেন্স প্রাপ্ত বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক ও প্রতিনিধিবৃন্দরা। সেমিনারে সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানানো হয়। প্রধান অতিথি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মানোন্নয়নে কাজ করার পাশাপাশি এসব প্রতিষ্ঠানকে ক্যাটাগরিভিত্তিক পুরস্কৃত করতে অনুরোধ জানান। এছাড়াও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে সুস্থ হয়ে কর্মক্ষম করে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণের আয়োজন করতে অনুরোধ জানান। এক্ষেত্রে সিটি করপোরেশন ও বগুড়া চেম্বার যৌথভাবে সহযোগিতা করতে সম্মত হয়েছেন।আয়োজনে: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি