1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

বগুড়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করলেন বিএনপি নেতা এইচ. এস. মাফতুন আহমেদ খান (রুবেল)

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ অগাস্ট, ২০২৬
  • ৫০ বার পাঠ করা হয়েছে

আহসান হাবীব,বগুড়া জেলা প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বিকেল ৩টার দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে বাদী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেখতে পান। অভিযোগ অনুযায়ী, এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য পোস্ট করেন।
এজাহারে উল্লেখ করা হয়, পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে পোস্টটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এছাড়া, বিষয়টি বিএনপির বিভিন্ন নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান। পরে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং থানায় মামলা দায়ের করা হয়।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা গ্রহণ করা হয়েছে।”
উল্লেখ্য, ঘটনাটিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে বহিষ্কার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি