1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল

  • প্রকাশিত : শনিবার, ৮ অগাস্ট, ২০২৬
  • ৮৭ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া রেলবাজার ব্যাটারি চালিত পরিবহন সমিতির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।শনিবার (৮ আগস্ট) রেলবাজারে সমিতির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মো. ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন এবং কোষাধ্যক্ষ পদে সন্তোষ কুমার অনিল নির্বাচিত হয়েছেন।সভাপতি পদে মো. ফিরোজ হোসেন তালা প্রতীকে, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম উড়োজাহাজ প্রতীকে এবং সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন মই প্রতীকে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সন্তোষ কুমার অনিল। সড়ক সম্পাদক পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় সমঝোতার ভিত্তিতে এক বছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়েছে।নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটার ও সমিতির সদস্যদের উপস্থিতিতে রেলবাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার শাজাহান মিয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইন্তাজ আলী, আকরাম হোসেন অরেঞ্জ ও ইউপি সদস্য মহির উদ্দিন।নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও কাউনিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ আলম, শ্রমিক দলের নেতা আব্দুল হামিদ, রংপুর জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নির্বাচন শেষে বক্তারা বলেন, সমিতির সদস্য ও ভোটারদের দায়িত্বশীল অংশগ্রহণ এবং সবার সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং পরিবহন শ্রমিক ও সদস্যদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি