1. admin@alokito-bd.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোর অপরাধ থেকে দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি আয়োজন বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১ সেবার বদলে সংকট, ধুঁকছে গাইবান্ধার একমাত্র বক্ষব্যাধি হাসপাতাল নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা সাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ সম্পর্ক সত্যিই মানানসই আছে কি না, বুঝবেন যে লক্ষণ গুলোতে আসছে আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্য জোটের বগুড়ায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গার মেধাবী তরুণ তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কাড়ল ডেঙ্গু পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার বিষণ্নতা রোধে ইসলাম যা বলে

গাইবান্ধায় আদিবাসী ফোরাম ও বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত : রবিবার, ৯ অগাস্ট, ২০২৬
  • ২৩ বার পাঠ করা হয়েছে

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি 
সাহেবগঞ্জ-বাগদাফার্মে সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, বাপ-দাদার জমি ফেরত এবং তিন ফসলি জমিতে ইপিজেড (EPZ) নির্মাণ বন্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রোববার (৯ আগস্ট) দুপুর ১২টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ফোরাম, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধা, এএলআরডি, কাপেং ফাউন্ডেশন এবং আদিবাসী উন্নয়ন সংস্থা-ঘোড়াঘাটের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।ড. ফিলিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,​খাদিজা আক্তার, সাধারণ সম্পাদক, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি,​ওয়ানলাল সুপার, আহ্বায়ক,কাপেং ফাউন্ডেশন ও কাপেং প্রতিনিধি ​রবীন্দ্র নাথ মার্ডী, সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ,​সিরাজুল ইসলাম বাবু, আহ্বায়ক, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, গাইবান্ধা​প্রভাস চ্যাটার্জী, সহ-সভাপতি, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ​নয়মি মার্ডী, সাধারণ সম্পাদক, জাতীয় আদিবাসী পরিষদ, গাইবান্ধা,​স্বপন টুডু, সদস্য, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ​প্রতিনিধি, বাংলাদেশ আদিবাসী ফোরাম।সমাবেশে বক্তারা সাহেবগঞ্জ-বাগদাফার্মে সংঘটিত সাঁওতাল হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা, লুণ্ঠিত মালামালের ক্ষতিপূরণ দেওয়া এবং সাঁওতালদের পৈতৃক জমি ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রক্তভেজা তিন ফসলি জমিতে কোনো ধরনের ইপিজেড নির্মাণ করতে দেওয়া হবে না। অবিলম্বে ভূমিদস্যু ও হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি